×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৩
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেসিরিজের ২য় ম্যাচে বড় ব্যবধানে হারার জন্য ন্টিম ম্যানেজমেন্ট ও মাশরাফিকে দায়ি করলে আশরাফুল
স্পোর্টস ডেস্ক :- শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার দারুন সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু কলম্বোতে নানা ভুলের কারণে শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। সিরিজ শেষ হয় ১-১ সমতায়। আগামীকাল টি-২০ সিরিজ শুরু। এখনও শেষ ওয়ানডে ম্যাচে হারার কষ্ট ভোগাচ্ছে অনেকের মনে। ঐ হার নিয়ে চলছে আলোচনা সমলোচনা। অনেকেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে দায়ি করছেন এজন্য।সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও টিম ম্যানেজমেন্ট তথা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। টসে জিতে পরের ব্যাট করার সিদ্ধান্তকে দায়ি করলেন তিনি।মোহাম্মদ আশরাফুল বলেন,‘ ওখানে প্রচণ্ড গরম ও রোদ। এমন কন্ডিশেনে ৫০ ওভার ফিল্ডিং বোলিং করে ব্যাট করতে নামা খুবই কঠিন। বাংলাদেশের উচিৎ ছিল আগে ব্যাট করা। তাহলে ভালো একটা স্কোর দাঁড় করানো যেত। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমনটি করেছিল। কিন্তু টসে জিতে আগে বোলিং নিয়ে বাংলাদেশ ভুল করে বসলো। খেলোয়াড় এমনিতে অনেক ক্লান্ত ছিল। তার উপর আবার একটা চাপ যুক্ত হলো শ্রীলঙ্কা বড় স্কোর গড়ায়।’শ্রীলঙ্কায় সিরিজ জয়ের ভালো সুযোগ ছিল বলে মনে করে সাবেক অধিনায়ক আমরাফুল বলেন, ‘২০১৩ সালে ওদের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ ড্র করেছিলাম। এবারও ড্র করেছি। তবে এবার জেতা উচিৎ ছিল। ওরা একটা নবীন দল। প্রথম ওয়ানডে হেরে মানসিক দিক দিয়ে ওরা আমাদের চেয়ে পিছিয়ে ছিল।কিন্তু শেষ ওয়ানডেতে আমরা সেই সুযোগটা নিতে পারিনি। এ ম্যাচে গেম প্ল্যানের অভাব দেখেছি।’৩য় ওয়ানডেতে বাংলাদেশের বোলিংও মান সম্মত ছিল বলে মনে করছেন না আশরাফুল। তিনি বলেন, ‘প্রথম দিকে আমোদের বোলিং মোটেও ভালো হয়নি। বোলিং নিয়ে তেমন কোনো পরিকল্পনা আমার চোখে ধরা পড়েনি। প্রথম দশ ওভারে ওরা ৭৬ রান তুলে ফেলে। এই শুরুটা ওদের আডভান্টেস এনে দিয়েছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat