×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৭
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলাদের জন্য সংরক্ষিত আসনে’ কোনো পুরুষ বসলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি: -যানবাহনে ‘মহিলাদের জন্য সংরক্ষিত আসনে’ কোনো পুরুষ বসলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসংক্রান্ত সড়ক পরিবহন আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আইনের খসড়ায় ২৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশনার পাশাপাশি যাত্রীদের জন্যও কিছু নির্দেশনা রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।সচিব আরো জানান, আইন অনুযায়ী চালকদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি চালকের সহকারীদের (হেলপার) অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে এবং সহকারী লাইসেন্স নিতে হবে। এ ছাড়া কোনো চালক গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat