×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৭
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন নম্বর পজিশনে পেয়ে ভালোই আলো ছড়াচ্ছেন জাতীয় দলের সুপারম্যান সাব্বির রহমান
স্পোর্টস ডেস্ক:-বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যানই শতভাগ সেট হতে পারেনি। বিভিন্ন সময়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে তিনে ব্যাটিং করানো হলেও তাতে খুব একটা সাফল্য আসেনি। শেষমেশ সেই জায়গাটা পেয়ে ভালোই আলো ছড়াচ্ছেন জাতীয় দলের সুপারম্যান খ্যাত সাব্বির রহমান। পজিশন পাল্টানোর পর সাব্বিরের ব্যাটিংয়ে এসেছে নৈপুণ্য। বেড়েছে রান তোলার গড়।সাব্বিরের সবশেষ চার ইনিংস--৪১, ৪২, ৭২, এবং ৫৪। যেখানে ব্যাট হাতে মোট ২০৯ রান করেছেন সাব্বির। ব্যাটিং গড়-৫২.২৫। এমন পরিসংখ্যান দেখে বলাই যায়, তিনেই পারফেক্ট সাব্বির।কেবল ব্যাট হাতেই নয়। ফিল্ডিংয়েও বেশ নামডাক রয়েছে সাব্বিরের। ২২ গজে তাঁর ফিল্ডিং দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। নিজেকে ফিট রাখতে রুটিনের বাইরে নিয়মিত জিম করেন সাব্বির। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই।২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এখন পর্যন্ত ৩৩ ওয়ানডে ম্যাচ থেকে ৭৫০ রান করেছেন তিনি। যার মধ্যে ৪টি অর্ধশতকও রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ৬৫। এছাড়া টি-টোয়েন্টিতে রীতিমত দাপট দেখাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৯ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬৮৬ রান। সর্বোচ্চ ৮০ রান। রয়েছে ৩টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১২১.৪১।সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের জার্সি গায়ে ওঠে সাব্বিরের। এরপর টেস্টে ৬টি ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। রান সংখ্যা ৩৩০। সর্বোচ্চ রান অপরাজিত ৬৪। রয়েছে ৩টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat