×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় বৃহস্পতিবার সিরিয়া নিয়ে পঞ্চম দফা শান্তি আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: – জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় বৃহস্পতিবার সিরিয়া নিয়ে পঞ্চম দফা শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এদিকে সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে। 
 
জাতিসংঘের সিরীয় বিষয়ক দূত স্ট্যাফেন ডি মিস্তুরা বলেন, ফেব্রুয়ারি মাসের সর্বশেষ অধিবেশনে সম্ভবত স্পষ্ট একটি এজেন্ডা তৈরি করা হয়েছে। তবে সরকারি ও বিরোধী উভয় পক্ষ এই এজেন্ডার সবগুলো পয়েন্টেই পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। সিরিয়ায় ছয় বছর ধরে চলা এই সংঘাত নিরসনের উপায় খোঁজার লক্ষ্য নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া এই সশস্ত্র বিদ্রোহে দেশটির তিন লাখ ২০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে।সর্বশেষ এই বৈঠকে পরবর্তী শাসন প্রক্রিয়া, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান, সংবিধান ও নির্বাচনের ইস্যুগুলোই হবে প্রধান আলোচ্য বিষয়। পাশাপাশি দামেস্কের অনুরোধে সন্ত্রাস বিরোধী আলোচনাও এতে স্থান পাবে। জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দফা বৈঠকে যারা অংশ নিয়েছিল চলতি সপ্তাহের বৈঠকেও তারা অংশ নেবে বলে নিশ্চিত করেছে। এএফপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat