×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৭
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক জন নিহত
নিজস্ব প্রতিনিধি,কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম মোল্লা (৩২) নামের যুবক নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শেয়ালা-আদাবাড়িয়া মোড়ে রাস্তার পাশের মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা পুলিশ জানতে পারে, ওই মাঠে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সেলিম মোল্লা গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ডিবি সদস্যরা দুটি এলজি, দুটি রামদা উদ্ধার করেছেন। নিহত সেলিম মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে।কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান সিএনএন বিডি ২৪.কমকে জানিয়েছেন, নিহত ডাকাত সেলিম মোল্লার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, ডাকাতিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat