×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৫
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর গ্রামে স্বাধীন কুঠি নামে একটি বাড়ি থেকে দুই জঙ্গিকে আটক
চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর গ্রামে স্বাধীন কুঠি নামে একটি বাড়ি থেকে দুই জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। আজ বুধবার সকালের দিকে এলাকার লোকজনের সন্দেহের ভিত্তিতে পুলিশকে খবর দিলে তারা এসে ওই দুইজনকে আটক করে। পুলিশ ওই বাড়ির একটি কক্ষে তাদের আটক রেখেছে। অন্য একটি কক্ষে বোমা ও অন্যান্য সরাঞ্জাম রয়েছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই জঙ্গিরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এই বাড়িতে ভাড়া নেন।বাড়ির মালিক সুরেশ জানান, সাগর নামে একজন ডিস ব্যবসায়ী তার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। তার সন্দেহ হলে বাড়ির মালিকের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে তা পরীক্ষা করেন। পরে তা ভুয়া প্রমাণিত হওয়ায় তিনি বাড়ির মালিককে জানান। পরে এলাকার লোকজন নিয়ে পুলিশে খবর দেওয়া হয়।সীতাকুণ্ড থানার এসআই মাহফুজ জানান, তারা ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করেন। চারজন জঙ্গির মধ্যে দুইজনকে আটক করা হয়। বাকি দুইজন মালামাল ও সরঞ্জামাদি নিয়ে অন্যত্র চলে গেছে। আটক দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন।এসআই মাহফুজ বলেন, আমরা এখন বোমা নিষ্ক্রীয় দলের অপেক্ষায় আছি। তারা চট্টগ্রাম থেকে আসছেন।উল্লেখ্য, গত ১৩ দিন আগে স্বাধীন নামে ওই বাড়িতে চারজন জঙ্গি বাসা ভাড়া নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat