×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৮
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টিভি হ্যাক করতে পারে সিআইএ , জানাল উইকিলিকস
আন্তর্জাতিক ডেস্ক: –যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কাছে টেলিভিশন হ্যাকিংয়ের প্রযুক্তি রয়েছে বলে দাবি করেছে সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস। ওয়েবসাইটটির এক প্রতিবেদনে দাবি করা হয়, সিআইএর কাছে থাকা প্রযুক্তির মাধ্যমে উইন্ডোজ, অ্যানড্রয়েড, আইওএস, ওএসএক্স ও লিনাক্সচালিত কম্পিউটার ও স্মার্টফোনে হ্যাক করা সম্ভব। এ ছাড়া ইন্টারনেট রাউটারও হ্যাক করা যাবে।  হ্যাকিংয়ে ব্যবহৃত সফটওয়্যারের বেশির ভাগই তৈরি হয়েছে সিআইএর তত্ত্বাবধানে। তবে বিশ্বখ্যাত প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান স্যামসাংয়ের নির্মিত টেলিভিশনগুলো হ্যাকিংয়ে সক্ষম প্রযুক্তি দিয়ে সিআইএকে সাহায্য করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫। উইকিলিকসের ওই প্রতিবেদনে বলা হয়, হ্যাকিংয়ের মাধ্যমে স্যামসাং স্মার্ট টিভির আশপাশের সব কথোপকথন শুনতে পাবে সিআইএ। তথ্য ফাঁসের বিষয়টি সম্পর্কে সিআইএর এক মুখপাত্র জানান, এসব অতিরঞ্জিত গোয়েন্দা-সংক্রান্ত তথ্যের সত্যতা নিয়ে মন্তব্য করবে না সংস্থাটি।উইকিলিকসের ফাঁস করা নতুন এই তথ্যের প্রভাব বিশ্লেষণ করেছেন গর্ডন করেরা নামের বিবিসির এক সংবাদদাতা। তিনি জানান, এটা সিআইএর জন্য বিব্রতকর। যে সংস্থাটির কাজ অন্যের গোপন তথ্য চুরি করা, তারা নিজেদের তথ্যই গোপন রাখতে সক্ষম নয়। এই তথ্য ফাঁসের ফলে সিআইএ গোয়েন্দারা কী করতে যাচ্ছেন, সে সম্পর্কে আগে থেকেই সতর্ক হয়ে যাবে শত্রুরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat