×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৬
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা
নিজস্ব প্রতিনিধি:- মোবাইলে রিচার্জ করতে গিয়ে বিপত্তির শিকার হন অনেকেই, বিশেষ করে নারীরা। মোবাইল নম্বর ফাঁস হওয়ার পর অপরিচিত উটকো ফোনসহ নানা বিপত্তি। আর এ-সংক্রান্ত সমস্যা সমাধানে আদালতে আবেদন করেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য নারী নিগম সংস্থা। ওই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা দিতে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আদেশ দিয়েছিলেন। সেই আদেশবলে গ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখে ভারতে এই ব্যবস্থা চালু হলো।পশ্চিমবঙ্গে প্রথম এই নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ ব্যবস্থাটি চালু করেছে ভোডাফোন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক ভোগান্তি এড়াতে ‘প্রাইভেট রিচার্জ মোড বা পিআরএম’ ব্যবস্থা চালু করা হয়েছে।এ পদ্ধতিতে একজন গ্রাহক নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জের কথা জানিয়ে একটি নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যা দোকানে দেখিয়ে ওই নম্বরে টাকা ঢোকানো যাবে। এই সেবা পেতে অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না বলে জানিয়েছে ভোডাফোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat