×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২৫
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত মেকআপে কিডনি ড্যামেজের আশংকা!
লাইফষ্টাইল ডেস্ক:- প্রতিদিন নিজেকে সুন্দর দেখাক সেটা কে না চায় বলুন! নিজেকে আকষর্ণীয় দেখাতে অনেকেই রোজ মেকআপ করে থাকেন। কিন্তু তারা জানেন কী, প্রতিদিনের মেকআপ আপনার সুন্দর চেহারাটা মলিন করে দিতে পারে।শুধু তাই নয়, অতিরিক্ত মেকআপ আপনার শরীরে অনেক কিডনি ড্যামেজের মতো রোগ ডেকে আনতে পারে। শুনে চমকে গেলেন তো! জি, মেকআপ আপনাকে সুন্দর করার পাশাপাশি নিরব ঘাতক হিসেবে কাজ করে।আজকাল বাজারে এতো ধরনের মেকআপ কিট পাওয়া যায়, যেগুলি থেকে চোখ ফেরানো সত্যি সম্ভব নয়। কারণটা তো খুব সহজ। আর এই সব প্রডাক্ট তো তাদের বিজ্ঞাপনে সেই নিশ্চয়তাই দেয়। এগুলো ব্যবহার করলে চোখ থেকে ঠোঁট সবই এত সুন্দর দেখাবে, যে এতে কেউ আপনার থেকে চোখ ফেরাতে পারবে না।তাই তো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সৌন্দর্য বাড়াতে ওইসব প্রসাধনী কিনতে হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু আমরা জানতেও পারি না, এর কারণে আমাদের শরীরে কতো রোগ বাসা বাঁধে।আসুন তাহলে দেরি না করে জেনে নিই মেকআপের কারণে শরীরের কিডনি ড্যামেজসহ আর কী কী ক্ষতি হতে পারে : কিডনি ড্যামেজ :  কেডিয়াম নামে এক ধরনের কেমিকাল ব্যবহার করা হয় একাধিক মেকআপ প্রডাক্টে। এটি কোনো ভাবে যদি শরীরে প্রবেশ করে, তাহলে কিডনির মারাত্মক ক্ষতি হয়। কিছু ক্ষেত্রে তো কিডনি ড্যামেজের মতো বিপদ ডেকে আনতে পারে এই উপাদানটি। হাড়ের রোগ : কেডিয়াম নামে এই কমিকালটি যদি ত্বক ভেদ করে হাড়ে পৌঁছে যায় তাহলে কিন্তু বিপদ! কারণ এর থেকে হতে পারে নানা ধরনের জটিল হাড়ের রোগ। বন্ধ্যাত্ব : একাধিক লিপস্টিক, সানস্ক্রিন এবং ফাউন্ডেশনে এমন কিছু কেমিকাল থাকে যেগুলি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়। হরমোনের ক্ষতি : যে মেয়েরা অতিরিক্ত মেকআপ করে তাদের শরীরে হরমোনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, এবং নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। মাথা ঘোরা : নেলপলিশ, চুলের ডাই প্রভৃতিতে টলুইন নামে এক ধরনের বিষাক্ত কেমিকেল থাকে যেটির কারণে মাথা ঘোরা, এমনকি ক্রনিক মাথা যন্ত্রণার মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। ক্যানসার : কিছু লিপবাম, লিপস্টিক এবং সানস্ক্রিনে বেঞ্জোফেনান নামে এক ধরনের টক্সিক কেমিকেল থাকে। যেটি সূর্যের অতি বেগুনি রশ্মির থেকে ত্বককে বাঁচায়। যদিও বাস্তবে এই কেমিকালটি ক্যানসারের মতো মারণ রোগ হওয়ার পিছনে অন্যতম প্রধান করণ, এমনটাই দাবি গবেষকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat