×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী সরকারি চাকরিজীবী কিংবা পুলিশ যেই হোক অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে সম্প্রতি বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছে তার কথিত বান্ধবীর শ্বশুরবাড়ির পরিবার। তবে পুলিশ বলছে, তদন্তের এ পর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পদ্মা সেতুর বিষয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat