×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৭
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে স্মার্ট চশমা তৈরি করেছে যুক্তরাষ্ট্র
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:- বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে স্মার্ট চশমা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব উথা’। এই গবেষণা কার্যক্রমের প্রধান হিসেবে রয়েছেন কার্লোস মাসট্রেঙ্গেলোভয়েস অব আমেরিকা জানায়, তাদের সফল গবেষণার কারণে সবচাইতে বেশি উপকার পাবেন, যারা রিডিং গ্লাস ব্যবহার করেন। কেননা দূরের কিছু দেখার জন্য তাদের চশমা খুলতে হত আবার কাছের কিছু পড়ার জন্য চশমা চোখে দিতে হত। কিন্তু এখন থেকে তার আর প্রয়োজন হবে না। কারণ স্মার্ট এই চশমা আপনার প্রয়োজন অনুসারে ফোকাস তৈরি করবে। ফলে চশমা না খুলেই কাছের ও দূরের বস্তু দেখা যাবে। প্রধান গবেষক কার্লোস মাসট্রেঙ্গেলো বলেন, এখানে খুব সাধারণ কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি ব্যাটারি, ক্ষুদ্র মটর এবং কিছু সার্কিটের সহায়তায় এই চশমাটি তৈরি করা হচ্ছে যা আপনার দৃষ্টির সঙ্গে ফোকাস করতে সময় নেবে মাত্র ১৪ মিলি সেকেন্ড। ভয়েস অব আমেরিকা জানায়, চশমাটির প্রোটো টাইপ পরীক্ষা করে ফলাফল নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এটি কিছুটা ভারি। বর্তমানে এই চশমাকে সাধারণ চশমার মত কিভাবে হালকা করা যায় তা নিয়ে কাজ করছে এই গবেষণা দলটি উল্লেখ্য, নাজমুল হাসান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী। ভয়েস অব আমেরিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat