×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই
নিজস্ব প্রতিনিধি:-  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। বর্তমান সরকার জঙ্গিবাদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিবাদী কর্মকাণ্ডে কখনও ব্যবহৃত হবে না। সোমবার ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আশাকোনাস্থ হজ্জক্যাম্পে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সাহারা খাতুন বলেন, ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে আলেম সমাজ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোনো কুচক্রীমহল যাতে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির ভিত্তি বিনষ্ট করতে না পারে সে জন্য তিনি আলেম সমাজকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের বৃহত্তম দীনি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় পরিচালক নূর মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন কল্যাণ সংস্থার মেম্বার সেক্রেটারি মু. হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ বেপারী ও মো. নাজিম উদ্দিন আলোচনায় অংশ নেন। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন জোনের পাঁচ শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat