×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১২
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ১১ ভুয়া ডিবি গ্রেপ্তার : ডিএমপি
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়দানকারী ১১ জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে ওই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ১১ জন হলেন—ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিযা, মাসুদ পারভেজ, ফাহিম কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ। তাঁদের কাছ থেকে তিনটি মাইক্রোবাস, পাঁচটি গুলি, তিনটি ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল, দুটি দেশি পাইপগান, একটি ওয়াকিটকি, ডিবির পাঁচটি জ্যাকেট, পাঁচটি হ্যান্ডকাফ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে জানাতে আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, গত রাতে সবুজবাগ এলাকায় ডাকাতির জন্য সংঘবদ্ধ হয়েছিল ১৫ থেকে ২০ জনের একটি দল। ডিবির পূর্ব বিভাগের খিলগাঁওয়ের আঞ্চলিক দল বিষয়টি জানতে পারে। এর পর রাতেই অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর সাতজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat