×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক কর্মী নিহত
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার এলাকায় সিটি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইয়াসিন নামের এক কর্মী নিহত হয়েছেন। তিনি ওই কলেজেই পড়তেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়াজ উদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের পাশে সফিনা গলিতে ছাত্রলীগের আহাদ পক্ষের সঙ্গে ইয়াসিন পক্ষের সংঘর্ষ হয়। প্রথমে কথা কাটাকাটি পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আহাদ পক্ষের ছেলেরা ইয়াসিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) জাহাঙ্গীর আলম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিটি কলেজের শিক্ষার্থী ইয়াসিন আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জহিরুল আলম জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় ইয়াসিনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat