×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিণী আর নেই
নিজস্ব প্রতিনিধি:- মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামান হেনার সহধর্মিণী জাহানারা জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের বাড়িতে জাহানারা জামানের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মা। জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ দুই ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন জানান, জাহানারা জামানের মরদেহ আজ সোমবার ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হবে। ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনো জানাজার সময় নির্ধারণ হয়নি। তবে খবর পেয়ে এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে তিনি রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। মুজিবনগর অস্থায়ী সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী এ এইচ এম কামরুজ্জামান হেনা ১৯৫১ সালে জাহানারা জামানকে বিয়ে করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কামরুজ্জামানসহ জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat