×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে নতুন ইসির নামের তালিকা হস্তান্তর আজ
নিজস্ব প্রতিনিধি:- নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে গঠিত সার্চ কমিটি ইসি পুনর্গঠনে তাদের প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে আজ সোমবার। এ জন্য সার্চ কমিটির সদস্যরা সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত্ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সার্চ কমিটির সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সার্চ কমিটির সদস্যরা বিকাল ৫টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্চে নিজেদের মধ্যে সর্বশেষ বৈঠক করবেন। এই বৈঠকেই ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্টপতির কাছে নিয়ে যাবেন। এরপরই রাষ্ট্রপতি মঙ্গলবার একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন। সেটির আদেশও মঙ্গলবার জারি হতে পারে। আগামী বৃহস্পতিবার নতুন কমিশনের শপথ হতে পারে এবং ওইদিনই প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজন কমিশনার যোগ দেবেন। নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা ১০ জনের নাম দেয়ার কথা। সার্চ কমিটির একাধিক সদস্য বলেন, সোমবারের বৈঠকে সুপারিশ করা লোকজনের নাম চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat