×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজ হাতে রোপন করা চন্দন গাছের কাঠ দিয়ে আজ সুরঞ্জিতের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিনিধি:- সুরঞ্জিত সেনগুপ্তের ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্যে চন্দন কাঠ ব্যবহার করা হবে। এজন্য তার নিজ হাতে রোপন করা চন্দন গাছ কাটাও হয়েছে। আজ সোমবার বেলা ৩ টায় গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হঠাত্ করে এভাবে না ফেরার দেশে যে চলে যাবেন এটা তার নিজ এলাকার সাধারণ মানুষসহ দেশবাসী ভাবেননি। তার নির্বাচনী এলাকা দিরাই-শাল্লাতেই নয়, শোকে ম্যূহমান পুরো সিলেট বিভাগ। এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। দিরাই-শাল­ার মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিরাই উপজেলা আওয়ামী লীগ গতকাল রবিবার বিকালে এক জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সোমবার সুরিঞ্জত সেনগুপ্তের মরদেহ দিরাই বালুর মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat