×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেজকুনিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার:

রাজধানীর তেজকুনিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে আবদুল আজিজ (১৮) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই জন। বুধবার বিকেলে খেলাঘর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তিনি তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপের কর্মী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার সকালে আজিজের বন্ধু মাফিজুর তাদের প্রতিপক্ষের একটি ছেলেকে চাকু দিয়ে ভয় দেখান। এরপর বেলা আড়াইটার দিকে সাইমুন, জুয়েল ও মনিরসহ ৪/৫ জন কিশোর তেজকুনিপাড়া এলাকায় গেলে আজিজ হাতে থাকা চাকু দিয়ে সাইমুনকে আঘাত করতে যান। সাইমুন সেই চাকু ফিরিয়ে নিজের হাতে থাকা চাকু দিয়ে আজিজের মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা এখনো কাউকে গ্রেফতার করিনি। অভিযান চালিয়ে খুব দ্রুত গ্রেফতার করব। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat