×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০১-১৮
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মোজাহারুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মোজাহারুল আদালতে উপস্থিত ছিলেন।বুধবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এই রায় দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আব্দুল হামিদ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের ইদ্রিস আলীকে হত্যার দায়ে তাঁর ছেলে মোজাহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপন নিয়ে মোজাহারুলের সঙ্গে তাঁর বাবা ইদ্রিসের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাহারুল কোদাল দিয়ে তাঁর বাবাকে কোপান। এতে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। পরে গ্রামবাসী মোজাহারুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ইদ্রিসের আরেক ছেলে আনছারুল ইসলাম বাদী হয়ে তাঁর ছোট ভাই মোজাহারুলকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন। মোজাহারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী মামলাটি তদন্ত করেন। তিনি ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat