×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-৩০
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-  রবিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার মাঠে বার্সেলোনা শিরোপার জন্য কেবল একটি পয়েন্ট দরকার ছিল। কিন্তু তাদের মাঠে লিওনেল মেসির নজরকাড়া হ্যাটট্রিকে গোটা তিন পয়েন্ট নিয়েই লা লিগার শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। আর এই জয়টা বার্সাকে বিদায় জানানো ইনিয়েস্তাকে উৎসর্গ করছেন লিওনেল মেসি। ম্যাচ শেষে সতীর্থের বিদায় রাঙ্গিয়ে দেওয়ার মতই উদযাপন করে মেসি-সুয়ারেজরা। অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবলের চলতি মৌসুম শেষ করেই বিদায় জানিয়েছেন বার্সেলোনাকে। কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে বেশ শোকের আবহ বিরাজ করছে বার্সা শিবিরে। তবুও পরপর দুটি লিগে চ্যাম্পিয়ন হয়েই মৌসুম শেষ করলো ইনিয়েস্তা। গতকাল ম্যাচের ৮৭তম মিনিটে ইভান রাকিতিচের বদলি হয়ে মাঠে নামেন আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি মাঠে নামার পরেই মাঠে উপস্থিত বার্সেলোনা ও দেপোর্তিভো সমর্থকরা সবাই দাঁড়িয়ে সম্মান জানায় এই স্প্যানিশ মিডফিল্ডারকে। আর ম্যাচ শেষে ইনিয়েস্তাকে নিয়ে জয়ের নায়ক মেসি বলেন,‘ আন্দ্রেস ইনিয়েস্তার এই ক্লাবটি ছেড়ে যাওয়া সত্যিই দুঃখ জনক। যদিও এটা চ্যাম্পিয়ন্স লিগ নয়। তুবও এই শিরোপাটা দারুণ ছিল। এই শিরোপা তার (ইনিয়েস্তার) প্রাপ্য ছিল। সে এতদিন ক্লাবের জন্য যা করেছে সবমিলিয়ে এই শিরোপার মালিক সে। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat