×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ২১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকালে সরেজমিনে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, হরতাল চলছে ঢিলেঢালাভাবে। শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন। এর ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

শাহবাগ এলাকায় অনেককে হেঁটেই কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সকালে পুরানা পল্টন, তোপখানা রোড, বিজয়নগর, মুক্তাঙ্গন এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। সিপিবির নেতাকর্মীরা ভোরে মিছিল করেছেন শান্তিনগর এলাকায়ও।

সকালের দিকে পল্টন এলাকায় বামজোটের বিক্ষোভের ফলে বেশ কিছু সময় যানজট তৈরি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। এ সময় সতর্ক অবস্থানে ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া বামজোটের শরিক দল বাসদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়। এ সময় তারা বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat