×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৪৫৩৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এই অনুকরণীয় জীবন ও দর্শন তুলে ধরতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

বুধবার দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি-এর উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তাঁরা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছিলেন।

শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে। তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিকভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলো প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি আয়োজিত তিন দিন ব্যাপী সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী, সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট (সা.) বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এসময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্যান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনী ভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat