×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৪৫৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন ও সদস্য পদ নবায়নে বগুড়া জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্র করেছে। দলীয় নেতাকর্মীদের খুন, গুম, মামলা, হামলা দিয়ে নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছে এবং তার সহধর্মিনী তিনিও মামলা থেকে রেহাই পাননি। কঠিন দুঃসময়ের মধ্যেও আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যোগ্য নেতৃত্বে দলকে পরিচালিত করেছেন ও দলকে সুসংগঠিত করেছেন।

সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন, দলের সদস্য পদ নবায়ন, মে ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের সমাবেশ সফল এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণার বিষয়ে আলোচনা হয়।

জরুরি সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল মহিত তালুকদার, আব্দুল বাছেদ, ফরিদুর রহমান ফরিদ, নুরে আজম বাবু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মৎসজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, তাঁতী দলের আহবায়ক সারোয়ার হোসেন, ওলামা দলের আহবায়ক মাও: জাকারিয়া, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat