×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৪৩৪৫৩৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ বাংলাদেশে আগামী ১০ বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন।

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে রক্তপরীক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। এক্ষেত্রে বিবাহ নিবন্ধনকারী কাজী, ধর্মীয় নেতা ও স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণসহ জনমত সৃষ্টিতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আজ ‘আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সচেতনতা ও পর্যাপ্ত স্ক্রিনিংয়ের দ্বারা থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের মাধ্যমে আক্রান্তের হার কমিয়ে আনা যেতে পারে। থ্যালাসেমিয়া বাহক হলেও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। দু’জন বাহক বিবাহবন্ধনে আবদ্ধ হলে সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি প্রতিরোধে তাই ব্যক্তিপর্যায়ের জনসচেতনতা প্রয়োজন বলে তিনি জানান।

তাছাড়া, রোগের ব্যয় নির্বাহে প্রায় দুই হাজার থেকে দশ হাজার কোটি টাকার পারিবারিক বা রাষ্ট্রীয় খরচের দায় তৈরি হয়। 

এই দায় থেকে পরিত্রাণ পেতে সবাইকে রক্ত পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থা জানার আহ্বান জানান তিনি। 

এ সময় উপদেষ্টা রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. সেলিমুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat