×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩২৩২৩৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে।‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১০টায় রাঙ্গামাটি   পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
জেলা  প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পৌরকর মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন  করেন।

রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট  মোক্তার আহমেদ,  রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা  মো. ইয়াসিন, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভার আগে পৌরকর পরিশোধে সচেতনতা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন জানান, পৌরকর মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে শহরের ৯টি ওয়ার্ডে বসবাসরত জনসাধারণ পৌরকরসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে পারবেন ।

এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার ৩ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat