×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৫৩৪৪৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদ্যাপন করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। আগামী ৮ মে (২৫ শে বৈশাখ) বিশ্বকবির জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীর উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ছাড়াও এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের গ্রামীণ মেলার আয়োজনও থাকবে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভা এ অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিশ্বকবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী।

কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ কে এম আলম টমে, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat