×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩২৪৩৫৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

আজ সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। 

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম বলেছেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের বিকল্প নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ এবং আপসযোগ্য যে কোনো বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান। 

তিনি বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সঙ্গে-সঙ্গে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সরকার প্রতি বছরের মতো এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিনিয়র জেলা জজ জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. মো. হাসান আলী চৌধুরী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু প্রমুখ। 

আলোচনা সভার পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। আদালত চত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। 

সভায় কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat