×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৫৪৪৬৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বলেছেন, কিছু নর পিশাচের ছোবল থেকে আমরা আমাদের বোন লামিয়াকে রক্ষা করতে পারিনি। এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষা।

আজ রোববার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার আগে  তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, আর কোনো বোনকে এভাবে যেন আমাদের আর না হারাতে হয়।  আর যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেটিই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। এই খুনিদের আগামী ৯০ দিনের ভেতর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই।

সারজিস বলেন, আমাদের বোন আছিয়া এবং লামিয়ার খুনিদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ওইসব খুনিদের শাস্তির ছবি ও ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। আমরা তা দেখতে চাই। তাহলে আগামীতে আমাদের এই বাংলাদেশে আর কোনো নরপিশাচ জন্ম নেবে না।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) আত্মহত্যা করেছেন। শনিবার রাতে রাজধানীর শেখেরটেকে ভাড়া বাসায় তাকে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat