×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩৪৪৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ অন্তত সাতজন।

আজ শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ভোর ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রামমূখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটির পিছনের অংশে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাকিয়া নামের এক শিশুর মৃত্যু হয় এবং আহত হয়েছে আরো সাতজন।

আহতরা হলেন- নিহতের বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও  চালক মো. রায়হান (২৪)।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat