×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২১৩৪৩৫৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১টি জেলা দলের অংশগ্রহণে আগামী ২৪ এপ্রিল রাঙামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রং নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সমপ্রতিযোগিতা নিশ্চিতে বিদেশি বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে।

এতে আরও জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ভৌগোলিক ও অংশগ্রহণকারী দলের যাতায়াত ব্যবস্থার বিবেচনায় দলগুলোকে দুটি জোনে ভাগ করা হয়েছে। ‘ক’ জোনে আছে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা এবং ‘খ’ জোনে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা। ‘ক’ জোনের খেলা রাঙ্গামাটি ও ‘খ’ জোনের খেলা কুমিল্লায় অনুষ্ঠিত হবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।

টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় অংশে সহযোগিতা করছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেইলি পিপল্স ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat