×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৩৪৫৫৪৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ আন্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) যোগদানের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এডিএফ- ২০২৫ আগামী ১১-১৩ এপ্রিল আন্টালিয়ায় অনুষ্ঠিত হবে। ফোরামের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করবে। 

এই বছরের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ ক্রমবর্ধমান বৈশ্বিক বিভাজনের মধ্যে স্থিতিশীল শক্তি হিসেবে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য কূটনীতির জরুরি প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে।

এডিএফ- বিশ্বব্যাপী নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞ এবং মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের একত্রিত করবে। যাতে তারা কূটনীতি কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং একটি বিভক্ত বিশ্বের মধ্য দিয়ে আমাদের কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তা খুঁজে বের করতে পারে। যাতে সম্মিলিত পদক্ষেপের জন্য একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়।

২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এই ফোরামের লক্ষ্য ক্রমবর্ধমান মেরুকৃত পরিবেশে কূটনীতির ভূমিকা এবং মূল নীতিগুলিকে পুনর্নির্ধারণ করার জন্য সংলাপকে অনুপ্রাণিত করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার ১৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat