×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৪৫৪৫৫৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বিমানকে ধূমপানমুক্ত করা হয়েছে, এখন হোটেলগুলোকে ধূমপানমুক্ত করতে হবে। এ বিষয়ে শিগগিরই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করা হচ্ছে।

উপদেষ্টা আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজনের মাধ্যমে নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। আজ যে ১০ জন নারীকে দেখলাম, তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন তারা সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করবেন।

তিনি বলেন, পর্যটন ও এভিয়েশনের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। দুধ, ডিম, মাছ, মাংস ছাড়া পর্যটন ও এভিয়েশন চলবে না। ডিম, মাটন, দুধ যাই বলি না কেন, এ সেক্টরে গ্রামীণ নারীদের অবদান কোন অংশে কম নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। 

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম এ সম্মাননা অর্জন করেছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন, ক্যাবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনা-এর চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যান-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা, এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশ-এর বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হয়েছেন।

সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভি-এর যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আইকন অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সহযোগী হিসেবে ছিল ইথিউপিয়ান এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat