×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ২৩৪৩৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আগামী দিনে দেশের সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁও এলাকার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আর ইচ্ছামত শুল্ক আরোপ করতে পারি না। তাই আমরা ধীরে ধীরে এই শুল্ক কমাব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মূল ক্ষেত্র হিসেবে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর ওপর জোর দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘সকল শুল্ক বিষয় বাণিজ্য সুবিধার প্রতি লক্ষ্য রেখে করা উচিত, রাজস্ব সংগ্রহের জন্য নয়।’

আব্দুর রহমান বলেন, যে কোনো শুল্ক হ্রাস বা আরোপ জাতীয় স্বার্থের জন্য করা হয়।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,‘আমরা কেবল রাজস্ব আদায় বাড়ানোর জন্য শুল্ক বৃদ্ধি করব না, স্থানীয় শিল্পের সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্যই এটি করা হবে।’

মো. আব্দুর রহমান খান বলেন, করদাতাদের জন্য কর ব্যবস্থা আরও সুবিধাজনক করতে এনবিআর কাজ করছে।

তিনি আশ্বাস প্রদান করে বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, আপনারা যাতে নিপীড়নের শিকার না হন।’

ভ্যাট হার সম্পর্কে তিনি বলেন, যদি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান একমত হয়, তাহলে এনবিআর একক ভ্যাট হারের দিকে অগ্রসর হবে।

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন বাজেটে কর্পোরেট করের হার যৌক্তিক করা হবে। 

ট্যাক্স ফাইল অডিট সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, সিস্টেমের সম্পূর্ণ অটোমেশন না হওয়া পর্যন্ত, আয়কর ও ভ্যাট ফাইলের জন্য অডিট বাছাই বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, অটোমেশন সম্পন্ন হলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অডিট বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat