×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ২৩৪৩৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

আজ শুক্রবার সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে উক্ত অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। 

এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের এই ক্ষুদ্র প্রয়াস। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথমবারের মতো শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে। 

তিনি বলেন, শিক্ষার্থীরা ৮০ শতাংশ মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০ শতাংশ মার্ক অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে। শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্সসহ সব ক্যাটাগরিতে চালু থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া মেধাবী মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat