×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ১২২৩২৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার সেই শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে ধর্ষণবিরোধী মঞ্চ।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রতীকী কফিন নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানাজা শেষে তিনি বলেন, এই শিশুর মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। শিশুটির জন্য পুরো জাতি দোয়া করছে। এই শিশুটির মত আর কোনো মেয়ের সঙ্গে যেন এমন না ঘটে।
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, এই শিশুর হত্যার ন্যায়বিচার  প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।  এমন খুনের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। এ হত্যাকারীর মৃত্যুদণ্ড এবং সাহায্যকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি হিসেবে নয়, হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।

এর আগে গত ৬ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি।  আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat