×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ৪৫৬৬৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, ‘২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।’

মন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রাথমিক সময়সূচী তুলে ধরে উল্লেখ করেন যে, ২৬ মার্চ বিকেলে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

২৭ মার্চ, প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন।

পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

পরের দিন, ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।

২৯শে মার্চ সকালে তাঁর পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেইদিন রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে- পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat