×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ২১৩৪৪৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য এলাকায় উৎপাদিত পণ্যকে যুগোপযোগী, উন্নত ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রধমেই প্রয়োজন কোনো বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে ক্রেতা আকৃষ্ট হয়। সে লক্ষ্যে পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।
আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য জেলাগুলোর নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা দেয়া হবে। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, জাতিগত কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন, উপদেষ্টার নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat