×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৩৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন হত্যা করেছে। ইসকনের ব্যানারে হত্যা করা হয়েছে, যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করে। যাতে এর ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে।’

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে জোনায়েদ সাকি এ মন্তব্য করেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে এ  গণসংলাপের আয়োজন করা হয়। 

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দেখলাম রয়টার্সের মতো সংবাদমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে, চিন্ময় দাসের উকিলকে হত্যা করা হয়েছে। এ হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয়।’

তিনি বলেন, যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর। আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এই যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডাবাহিনী নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। 

জোনায়েদ সাকি বলেন, আজও একটি হামলার চেষ্টা করেছে বলে শুনেছি। তাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর, দেশি-বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এ সরকারকে ধ্বংস করতে চায়।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এখনও জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু ঠিক করতে হয়তোবা  পারেনি। আমরা তার জন্য তাদের সমালোচনা করেছি। কিন্তু তারপরও এই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছে। আমরা তাদের সহযোগিতা, সমালোচনা করব। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের সংস্কার, আইনের সংস্কার আর গণতান্ত্রিক নির্বাচন দরকার। আসুন আমরা সে নির্বাচনে ঐক্যবদ্ধ হই, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলি।’

চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা গণসংহতির সমন্বয়ক কায়কোবাদ, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, মিরসরাইয়ের আহবায়ক শাম্মাসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, শিক্ষক প্রতিনিধি রিদোয়ান ফরহাদ, ছাত্রনেতা শওকত ওসমান তৌকির, ওবায়দুল্লাহ, কলি কায়েয, গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা ও মো. সোহাগ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat