×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৩৪৪৫৪৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে লেখাপড়া সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কিনা সেটি দেখার জন্য শিগগিরই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'মনিটরিং সেল' গঠন করা হবে।

উপদেষ্টা আজ সুনামগঞ্জস্থ পিটিআইতে 'আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক স্কুলে সার্ভার দেয়া আছে। প্রয়োজনে শিক্ষকরা অনলাইনে কানেক্ট থাকতে পারেন। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যে সকল শিক্ষকরা ভালো করবে তাদেরকে পুরস্কৃত এবং যারা খারাপ করবে তাদেরকে তিরস্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে-এ কথা উল্লেখ করে তিনি বলেন,  প্রাথমিকে শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা  কেন ঝরে পড়ে সে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মানুষের পারসেপশন হলো সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অংক, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন। 

তিনি বলেন, সকল উপজেলায় 'শিক্ষা ভবন' করার পরিকল্পনা আছে যেখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর থাকবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআই'র সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।

উপদেষ্টা  সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

তিনি সুনামগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সকলে বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা  করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

পরে তিনি সুনামগঞ্জ সদরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আহম্মদাবাদ ইচ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat