×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৩৪৩৪৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার, হ্রদের ওয়াকওয়ে নির্মাণ, হ্রদের চারপাশ জুড়ে ২৬টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে।
পর্যটন মৌসুম শুরু হওয়ার প্রেক্ষাপটে দর্শনার্থীদের গাড়ি পার্কিং ব্যবস্থার জন্য সুপরিসর জায়গার ব্যবস্থা করার সিদ্ধান্তও গ্রহণ করা হয় সভায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, জেলা আনসার কমান্ডান্ট বাসুদের ঘোষ এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat