×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৪৩৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর ফার্ম মেশিনারী এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার বিতরণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। 

আজ বুধবার বারি’র এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান ও সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো. নূরুল আমিন। কর্মশালায় প্রতিভা অন্বেষনের মাধ্যমে সারা দেশ থেকে মোট ৪ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার প্রদান করা হয় রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য মো. আনোয়ার হোসেন, দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে- পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুণ বিশ্লেষণ, পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজভী আহমেদ নিলয় ও ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারকে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat