×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৩৪৪৫৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ কোনো নতুন সংগঠন করলে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না বলে জানিয়েছেন দলটির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দলের স্বীকৃত অঙ্গসংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, চিকিৎসকদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে। এর বাইরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামের কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, বিএনপির কেউ যদি ভুঁইফোড় কোন সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পৃথিবী কাপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র জনতা। কিন্তু এখনো দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। বিভিন্ন পন্য  আমদানির জন্য বিকল্প দেশ দেখা দরকার ছিল, যে উদ্যোগ সরকার নেয়নি।

একমাত্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে দুর্ভিক্ষের  সময় খাদ্যে স্বয়ংপূর্ণতা এনেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ বাঁচতে পারবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ সাংগঠনিক আব্দুল খালেক, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat