×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৪৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে জামিন দেওয়া হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালত।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ জানান, মাধবপুর থানায় দায়ের করা একটি মারামারি মামলায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে ১৯ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান মামলাটি করেন।
মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসেন বেলালসহ ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat