×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৬৫৪৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শ্রমিক অবরোধে আজ সকাল ৮ টা থেকে চার ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর, দাবী পূরণের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ ২১ দফার দাবীতে ঢাকা - চট্রগ্রাম মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করে।এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ কারীদের রাস্তা থেকে সরে যেতে বললে, দাবী আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা।এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের  দু পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।তিনি আন্দোলনকারীদের অবরোধ তুলে নেবার অনুরোধ করেন এবং দাবী পূরণের আশ্বাস দেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মালিক পক্ষের  সাথে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয় । দুপুর ১২ টা থেকে যান  চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat