×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ২৩৪৪৩৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙ্গামাটিতে সংঘটিত  সহিংসতার ঘটনায়  যারাই জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা  হবে।  
সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও তার আশেপাশে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ, বনরুপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রি বিহার উপসনালয় পরিদর্শন শেষে তিনি আজ এ কথা বলেন।
সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে  উল্লেখ করে তিনি বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা),  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat