×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৪৩৪৫৩৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক জোরপূর্বক বাস্তচ্যূত রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহের ওপর প্রভাব বিস্তার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।  
তিনি আজ বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান।
এ সময় তারা বাংলাদেশের সাম্প্রতিক ও চলমান বন্যা, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বিষয়ে আলোচনা করেন।
ফারুক-ই-আজম জানান, বন্যা দুর্গত এলাকার জন্য কম পানিতে চলাচলে সক্ষম স্পিড বোট সংগ্রহের চেষ্টা করছে।  বন্যায় অনেক গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ জনপদে হেরিং বোন বন্ড রাস্তার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে আরও বেশি জাপানী সম্পৃক্ততার প্রয়োজন।
উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল সমস্যা। আর প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। দেশের পরিস্থিতির কারণে আগস্ট মাসে রোহিঙ্গা জনগোষ্টির ওপর নজর শিথিল হলেও বর্তমানে পরিস্থিতি অনেক ভাল। সামনের দিনগুলিতে এ পরিস্থিতির আরও উন্নতি হবে।
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বলপূর্বক ব্যস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় প্রদানের জন্য জাপানী  রাষ্ট্রদুত বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও বেশি জীবিকায়ন, কর্মসংস্থানসহ স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ পরিবেশে বসবাসের বিষয়ে আলোচনা করেন।
কিমিনরি বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিভাবে এখানে আরও বেশি সাহায্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে জানতে চান এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি।
এছাড়াও তিনি বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন।তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, বিভিন্ন অগ্রাধিকার বিষয়াবলী নিয়েও আলোচনা করেন।
এসময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat