×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৩২৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও নয়াদিল্লি  দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে,  বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠককালে  উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র  উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।
নিউইয়র্কে জাতিসংঘের  ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও  সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও  উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat