×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৩৫৪৩৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার চান্দিনা থানায় গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৬০ অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ  মামলার সত্যতা নিশ্চিত করেন।  
মামলার অন্য আসামীরা হলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, হুন্ডা শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান টিপু, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনিসহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৯ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়।
মামলার বিবরণে জানাযায়, ২০১৮ সালের ১২ জুলাই চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২ মমতাজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চান্দিনায় এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি বলেন, গাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যা চেষ্টা ঘটনার ৬ বছর পর এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। বাদির লিখিত অভিযোগ পেয়ে মামলাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat