×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৪৩৪৩৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ ব্যাপক অবদান রাখবে।
তিনি বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।’
এম. সাখাওয়াত আজ সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এই কথা বলেন।
সাক্ষাতকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এই সময় সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।
২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন।
২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়।
গতবছর সোনালী ব্যাগের গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’ এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat