×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৩৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও জমায়েত এর আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয় ও এর সামনের সড়কে শতশত আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দসহ দলটির অঙ্গ সহযোগী ও সংগঠনের কর্মীরা অবস্থান নেয়।
সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচি এখনও চলছে। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস,  সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান খালেক, সদস্য গোপাল বসু, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুল্লাহ লিটন, মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চান, যুবলীগের জিয়াউল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা আজ সকাল ১০টা থেকে জেলা শহরে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। তারা দেশে নৈরাজ্য এবং ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানান। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক সেন্টু, সাবেক জেলা কমান্ডার গৌতম রায়, যুদ্ধকালীন কমান্ডার নূরদিদা খালেদ রবি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat